লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা ডিএফপি তালিকাভূক্ত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (১ নভেম্বর) আসরবাদ লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি আজিম উদ্দিন খান এর সভাপতিত্বে এবং দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি শাহিন কুতুব এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমেহান ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ফিরোজ মাহমুদ, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন খান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলাইমান জমাদার প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ দুলাল, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, দিগন্ত চ্যানেলের শাহিদুল তন্ময়, সাংবাদিক ইব্রাহিম আকাশ, নজরুল ইসলাম, শাহ আব্দুল মোতালেব, এমইউ মাহিম, নাহিদ ফরাজী, মামুন হাজী, লালমোহন ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মোরশেদ চৌধুরী, বিশিষ্ট ছড়াকার শফিকুল ইসলাম সবুজসহ আরো অনেকে।









