ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লালমোহনে মেঘনায় অবৈধ খুর্চি জালের কারণে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা লালমোহনে বন্ধু ফোরাম-৯৪ এর শরৎ আড্ডা দৈনিক কলমের কন্ঠের লালমোহন প্রতিনিধি মো. মাকছুদ উল্যাহ আর নেই লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু। স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত

লালমোহনে বন্ধু ফোরাম-৯৪ এর শরৎ আড্ডা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:২৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় বন্ধুত্ব, বিশ্বাস ও মানবিকতার প্রত্যয়ে পথ চলা ‘বন্ধু ফোরাম-৯৪’ এর শরৎ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আমেরিকা প্রবাসী বন্ধু সাইফুলের উদ্যোগে পৌরশহরের লাঙ্গলখালী এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় বন্ধু ফোরাম-৯৪ এর সদস্যরা দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণ, পারস্পরিক মতবিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এ সময় বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বন্ধু ফোরাম-৯৪ এর মূল লক্ষ্য হলো- বন্ধুত্বের বন্ধনকে অটুট রেখে পারস্পরিক সহযোগিতা ও মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা। সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়ে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে পথ চলাই এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সংগঠনের সঙ্গে এখনো যারা যুক্ত হননি, তাদেরও বন্ধু ফোরাম-৯৪ এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠিত শরৎ আড্ডায় বন্ধু ফোরাম-৯৪ এর আহ্বায়ক প্রভাষক মো. এনামুল হাসান তৌহিদ এবং সদস্য সচিব বিন ইয়ামিন জোনায়েদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৯৯৪ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন বন্ধু ফোরাম-৯৪। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৮১ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে বন্ধু ফোরাম-৯৪ এর শরৎ আড্ডা

আপডেট : ১১:২৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬