লালমোহনে বৃদ্ধকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- আপডেট : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
ভোলার লালমোহনে এক বৃদ্ধকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া উঠেছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড তোফালিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই বৃদ্ধের নাম আবু তালেব (৬৫) (আবু ডুবাই), তিনি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের ছেলে মো. বেলাল হোসেন জানান, আমার দুলাভাই বিদেশ থেকে ৭০ হাজার টাকা পাঠিয়েছেন। বোনের কথামতো শনিবার বিকেলে কর্তারহাট বাজার থেকে ওই টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। ইফতারের পর তোফায়েলিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজের ওপর উঠতেই স্থানীয় মৌলভী বাড়ির আবদু্ল্লাহ ও তার দুই ছেলে সামির এবং আবির আমার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাবার মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, সুযোগে তার সাথে থাকা টাকা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
পরে স্থানীয়রা বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে মো. আবদুল্লাহ’র মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন


















