ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৬:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় বৃষ্টির জমা পানিতে ডুবে মো. জায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। শিশু জায়েদ ওই বাড়ির মিজানুর রহমানের ছেলে।
জানা গেছে, রাতের প্রবল বৃষ্টিতে ওই শিশুর বসতঘরের বারান্দা তলিয়ে পাশের জলাশয়ের সঙ্গে একাকার হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘরের ভেতর অবস্থান করছিলেন তার মা। তার অগোচরে ঘর থেকে নেমে বারান্দায় খেলতে গিয়ে বৃষ্টির জমা পানিতে ডুবে যায় শিশু জায়েদ। তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে তারা ওই শিশুকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫