লালমোহনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
- আপডেট : ০৮:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাবেদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার চরভূতা ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ হোসেন ওই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক জাবেদ। এ সময় তিনি মাদরাসা বাজার এলাকা সংলগ্ন মোল্লা বাড়ির দরজায় পৌঁছে মোটরসাইকেলের ব্রেক দিলে উল্টে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক যুবক জাবেদ হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ওই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















