ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চরফ্যাসন রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি স্কুলের শতভাগ সাফল্য ১৪ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হলেন চরফ্যাশনের নবীন লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চরফ্যাশনে এইচএসসি পরিক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর,টিয়ারগ্যাস নিক্ষেপ  লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাখি মেরে পৌচাশিক আনন্দ পান লালমোহনের জামাল চরফ্যাশনে রিং জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট

লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে সরকারি শাহবাজপুর কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। এ সময় লালমোহন উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর লালমোহন থানা, পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন এনজিওর পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার ভোরে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনসাধারণ মিলে লালমোহন থানার সামনের থেকে একটি প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ০৭:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫