ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি শ্রীনগরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে নৈশপ্রহরীর বাঁধা, ইউএনও’র কাছে অভিযোগ  লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল হাঁসাড়া ইউনিয়ন বিএনপির পুষ্পস্তবক অর্পন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন লালমোহনে পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৫

লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের অন্যান্য কর্মসূচি শুরু করা হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাধীনতা যুদ্ধের চেতনা ও তাৎপর্য তুলে ধরা হয়।

এ সময় লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, থানার ওসি মো. অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতের আমির আব্দুল হক, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ০৭:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬