ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

জেলা প্রতিনিধি (ভোলা)
  • আপডেট : ০৪:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ওই ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

এ সময় গজারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর, দক্ষিণ-পশ্চিম চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূর সোলাইমান, মধ্যগজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জুলফিকার নিরব ও গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবি মরিয়মকে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মহিবুল্যাহর সভাপতিত্বে ও সামছল হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এ সময় গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা শিক্ষক সমিতির সমন্বয়ক তসলিম উদ্দিন শামিম, মো. আল মামুন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির নেতা মোস্তফা মাতাব্বর, জহির মৃধা, মাইনুল হাওলাদার ও মনির বকসিসহ পশ্চিম চরউমেদ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

আপডেট : ০৪:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫