ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:২১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৩১২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) : ভোলার লালমোহনে কাচা সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পূর্ব বালুরচর_চরলক্ষ্মী প্রদীপ্ত যুব সংঘের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ইমান উদ্দিন দালাল বাড়ির দরজা থেকে ৮নং ওয়ার্ড মিরা বাড়ির দরজা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাচা রাস্তা জনগণের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এ ওয়ার্ডে রয়েছে পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটুখানি বৃষ্টি হলেই কাদামাটিতে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। ফলে এলাকাবাসী ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে ভীষণ ভোগান্তি পোহাতে হয়।

তাই কাচা সড়কটি পাকা করণের জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

মানববন্ধনে সমাজসেবক মো. কাইয়ুম, মো. মনজু, শরীয়ত উল্লাহ, সালাম হাওলাদার, সোহাগ ফরাজী, রুবেল ফরাজীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮:২১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬