ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সাংবাদিক বাচ্চুর উপর হামলাকারি কে গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিক নেতাদের বিদ্যুৎস্পৃষ্টে ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা ছাত্র রেজভী দক্ষিণ আইচায় সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত চরফ্যাশনে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত লালমোহনে গরু ছাগল ও হাঁসমুরগীর বাজার, ব্যক্তিগত এবং মসজিদের দখলীয় জায়গা গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর প্রদানের অভিযোগ শ্রীনগরে বন্ধু মহলের ঈদ পুনর্মিলনী ডাঃ আজাহার উদ্দিন মাঃ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন গাজীপুরে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু’র উপর সন্ত্রাসী হামলা লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় অসহায় এবং দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে অনন্য উদ্যোগ নিয়েছে ‘বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে ওই সংগঠনটির পক্ষ থেকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাবলম্বী করণ প্রকল্প ‘সূচনা’ এর আওতায় প্রাথমিক পর্যায়ে ২১টি পরিবারকে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। এসব উপহার সামগ্রীর মধ্যে ১৪টি পরিবারকে ১টি করে ছাগল, একজনকে ভ্যানগাড়ি, স্টলসহ ৪জনকে মুদি দোকান, ১জনকে অটোরিকশার ৫টি ব্যাটারি এবং এক নারীকে টেইলার্সের কাপড় উপহার দেওয়া হয়।
বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কবির হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস খানের সঞ্চালনায় এ সময় গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মুজাম্মেল হক, হাফিজ আহমেদ ও জয়নাল আবেদিন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল্লাহ এবং গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হকারী শিক্ষক মহসিন কবিরসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ সাধারণত জনসেবামূলক, অলাভজনক, অরাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের কল্যাণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে সেবামূলক ও সৃজনশীল প্রতিষ্ঠান হিসেবে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফান্ড গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ

আপডেট : ০৭:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫