ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৮:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের অন্তত দেড়শত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এ সময় সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ২২টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া হেল্পিং ক্লাবের দ্বিতীয় এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। হেল্পিং ক্লাবের সভাপতি বিশাল মাহমুদের সভাপতিত্বে এ সময় সংগঠনটির উপদেষ্টা জাকির হোসাইন জুয়েল, রাকিব পঞ্চায়েত, প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভিসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ‘মানব সেবায় এগিয়ে যাই, সকলে সাহায্যের হাত বাড়াই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০২৩ সালে লালমোহন উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে একঝাঁক তরুণ-যুবকদের নিয়ে প্রতিষ্ঠা করা হয় হেল্পিং ক্লাব নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে অরাজনৈতিকভাবে সংগঠনটি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ০৮:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫