ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই — এমপি নুরুল ইসলাম নয়ন লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! ষোলঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ  উপলক্ষে র‌্যালি

লালমোহনে ৩৬০ কেজি পলিথিন জব্দ; ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৪:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে পৌরশহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
এ সময় তিনি পৌরশহরের ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে পলিথিন বিক্রি ও সংরক্ষণের দায়ে পৃথকভাবে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও অভিযানে জব্দ করা হয় প্রায় ৩৬০ কেজি পলিথিন। পৌরশহরের মহাজন পট্টির মেসার্স কাকলী স্টোর, মেসার্স মিজান বানিয়াতি স্টোর এবং মেসার্স সোহান বানিয়াতি স্টোরের মালিককে এ জরিমানা করা হয়।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ জানান, সরকারের পক্ষ থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। তবুও নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণ করছেন ওই তিন ব্যবসায়ী। যার জন্য তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।
অভিযানে ভোলা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তোতা মিয়াসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ৩৬০ কেজি পলিথিন জব্দ; ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা

আপডেট : ০৪:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫