ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মদিনাতুল উলূম নুরানী-হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। শনিবার বিকেলে লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির দরজায় পৌরসভার বাস্তবায়নে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প—সিটিসিআরপির আওতায় নির্মিত এ সাইক্লোন শেল্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে উপস্থিত জনগণের উদ্দেশ্যে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, সে সময় আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়। জিবরাইল (আ.) তাঁকে পড়তে বলেছেন—‘ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক।’ সুতরাং পড়া ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরো বলেন, ইসলামের প্রথম যুগে যখন পুরো পৃথিবী অন্ধকারে ছিল, তখন ইসলামই পৃথিবীকে আলোকিত করেছে। ইসলামের অনুসারী অনেক জ্ঞানী-গুণী, ডাক্তার, দার্শনিক ও বিজ্ঞানী আধুনিক তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। কিন্তু পরবর্তীতে মুসলমানরা সেটি ধরে রাখতে পারেনি। ইউরোপ-আমেরিকার খ্রিস্টানরা সেটি অর্জন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন পাটোয়ারী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

আপডেট : ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬