ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ  সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, যুক্ত হচ্ছে আরও দুই বাস লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেধাবী জুবায়েরের স্বপ্নপূরণে পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক, মাসে ৫ হাজার টাকা সহায়তা চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

লালমোহনে ৬ পা নিয়ে গরু বাছুরের জম্ম! দেখতে উৎসুক জনতার ভীর।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে জন্ম হয়েছে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভীড় করছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী ) ভোর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের ডাঃ আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি আরব প্রবাসী মোঃ মনিরের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত দুইটি পা রয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির ৬টি পা হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।
গরুর মালিক মোঃ শাহাবুদ্দিন মিয়া বলেন, গাভীটি ভোর রাতে দিকে ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি।
পরে চিকিৎসক জানান, ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

এদিকে ছয় পা বিশিষ্ট গরুর বাছুরের জম্ম হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাছুরটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছেন গরুর মালিকের বাড়িতে। এ বিষয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভেটেরিনারি সার্জন) ডা: মোঃ গোলাম মোস্তফা বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশার কথা হচ্ছে , ৬ পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছু টা বড় হলে অতিরিক্ত দুটি পা ইচ্ছে করলে অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ৬ পা নিয়ে গরু বাছুরের জম্ম! দেখতে উৎসুক জনতার ভীর।

আপডেট : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬