ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভা ডা: রাসেলের দিকনির্দেশনায় বদলে গেছে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা লালমোহনে ইয়াবাসহ আটক ২ লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা সোহরাওয়ার্দী কলেজের মেডিকেল সেন্টারে সংকট, সেবা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের জুবন আলি হাওলাদার বাড়ির ৯০ বছর বয়সী বৃদ্ধ আবু তাহের হাওলাদারের ওপর কিশোরগ্যাংদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পৌরসভার ৮নং ওয়ার্ডের শেখের দোকান জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত আবু তাহের হাওলাদার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজ শেষে মসজিদের গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় কিশোরগ্যাং এর লিডার কামালের নেতৃত্বে একদল কিশোর তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
অভিযোগ রয়েছে, হামলায় কামাল, তার ছেলে আশিক, ভুট্টো মিয়ার ছেলে শাহীন, বাবুল মিয়ার ছেলে হৃদয়, জাকির ও ইউনুসসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন অংশ নেয়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু তাহের হাওলাদারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।

এদিকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, একজন প্রবীণ মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কামালের মোবাইল মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট : ০৮:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬