ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সংবাদ সম্মেলনে লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল খান সুজন
  • আপডেট : ১০:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া সভাপতি এম এ হাসান।
আলোচনায় বক্তারা বলেন, তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ, সঠিক দিকনির্দেশনা ও ক্রীড়ামুখী সংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে দেশ গঠনে নিয়োজিত করতে হবে। তিনি সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে যুব সংগঠনগুলোর ভূমিকার উপর জোর দেন। যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে চাই ক্রীড়া, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে। আজকের তরুণদের শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়াচর্চার বিস্তার ঘটিয়ে আমরা সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর।”
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন জননেতা মাওলানা নিজাম উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি আজিজুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোরশেদ চৌধুরী, উপজেলা যুব ও ক্রীড়া অর্থ সম্পাদক মাওলানা শামীম, শ্রমিক কল্যান সভাপতি মাওলানা কামাল উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধি বৃন্দ। সভায় উপস্থিত সদস্যদের পরামর্শের ভিওিকে জাহিদুল ইসলামকে সভাপতি ও মোঃ তামিমকে সেক্রেটারী করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১০:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫