ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০১:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৯৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, লালমোহন উপজেলা টিমের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি লালমোহন উপজেলায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোঃ ফরহাদ হোসেন যুব দলনেতা, মোঃ জোনায়েদ আহমেদ উপ-যুব দলনেতা (১) এবং খাদিজা আক্তার উপ-যুব দলনেতা (২) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিক্তা বেগম (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), নাহিদ হাসান (প্রশিক্ষণ ও সহশিক্ষা), কামরুল ইসলাম (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ সাইফুল ইসলাম (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবি আবদুল্লাহ (স্বাস্থ্যসেবা) এবং মোঃ ফারুক (তহবিল সংগ্রহ)।
উপ-প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন রিপন মাহামুদ (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), সাথি বেগম (প্রশিক্ষণ ও সহশিক্ষা), মোঃ সাকিব (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ জিহাদ (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবু বকর (স্বাস্থ্যসেবা) এবং সামিরা (তহবিল সংগ্রহ)।

নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব মানবিক সেবার আদর্শকে ধারণ করে লালমোহন উপজেলায় যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সমাজসেবামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আপডেট : ০১:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬