লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল
- আপডেট : ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনের পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন লালমোহন রিপোর্টার্স ইউনিটির আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদস্যদের গোপন ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভাই দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল।
নবনির্বাচিত দীপ্ত বার্তার জেলা প্রতিনিধি সাধারণ সম্পাদক জাহিদ দুলাল বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামী দিনে রিপোর্টার্স ইউনিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করা হবে। একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটিকে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় আমরা সচেষ্ট থাকব।
তিনি আরো বলেন, জনপ্রিয় অনলাইন পত্রিকা দীপ্ত বার্তা যত্ন সহকারে আমার প্রদত্ত সকল নিউজগুলো প্রকাশ করে থাকে। এতে দীপ্ত বার্তা দর্শকের কাছে যেমন পরিচিতি পেয়েছে এবং সাথে সাথে আমারও সুনাম বৃদ্ধি পেয়েছে। আমি দ্বীপ্ত বার্তার সম্পাদক ও প্রকাশক নাজমুল হোসেন খানকে ধন্যবাদ জানায় তিনি আমার সকল সংবাদগুলো প্রকাশ করেছেন। আশা করছি সামনের দিকে দীপ্ত বার্তার সাথে নিবিড় ভাবে কাজ করবো।
এদিকে দীপ্ত বাংলার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দীপ্ত বার্তার প্রকাশক ও সম্পাদকসহ কলাকুশলীগণ জাহিদ দুলালকে অভিনন্দন জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন



















