ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি লালমোহনে খাল খননের মাটি রাস্তার পাশে ও খালের পাড়ে ফেলায় জনদুর্ভোগ আপনার সামান্য সহায়তাই পারে একটি শিশুর পঙ্গুত্ব জীবন থেকে ফেরাতে পারে লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আহবায়ক কমিটি গঠন দক্ষিণ আইচায় স্কয়ার গ্রুপের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহন রোগী কল্যান সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৫:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে সমাজ সেবা অধিদপ্তরের রোগী কল্যান সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও প্রতিকারের লক্ষ্যে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। সোমবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রোগী কল্যাণ সমিতির ফান্ড হতে হাসপাতালে ভর্তি কৃত অসহায় ও দুস্থ রোগীদের মাঝে ওষুধ ও পথ্য বিতরণ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত এর উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মোট ভর্তিকৃত ভর্তিকৃত ৬৯ জন রোগীর মধ্যে ২২ জন কে সনাক্ত করা হয়। এদের মধ্যে ১২ জনকে তাৎক্ষণিক ওষুদ ও পথ্য সরবরাহ করা হয়। রোগীগণ তাৎক্ষণিক সেবা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সেবা অব্যাহত রাখার জন্য লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুল পঞ্চায়েত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তাকে অনুরোধ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লালমোহন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড প্যাথলজি ডিপার্টমেন্ট বহির্বিভাগ ঘুরে দেখেন। উপস্থিত ডাক্তার ও স্টাফদের সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ এর সমস্যা, ল্যাব, দালালদের উৎপাত বন্ধ ও অসহায় দুঃস্থ রোগীদের ওষুধ কেনার আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙে আলোচনা করেন।
উপজেলা সমাজে সেবা কর্মকর্তা মো. মাসুদ জানান, উপজেলা রোগী কল্যাণ সমিতি হল উপজেলা পর্যায়ে গঠিত একটি জনকল্যাণমূলক সংগঠন, যা স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সহায়তা করে থাকে। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা এই সমিতির প্রধান কাজ। এই সমিতি সাধারণত সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়। উপজেলা রোগী কল্যাণ সমিতির প্রধান কাজগুলি হলো: দরিদ্র ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা, হাসপাতালে আগত রোগীদের ঔষধ, রক্ত, বস্ত্র, ক্রাচ, হুইলচেয়ার ইত্যাদি প্রদানে সহায়তা করা, হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম যেমন – অ্যাম্বুলেন্স ভাড়াও পরিশোধ করা, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কাজে সহায়তা করা, রোগীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করা।
তিনি আরো বলেন, এই সমিতি সাধারণত উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং উপজেলা সমাজসেবা অফিসার এর সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন রোগী কল্যান সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও

আপডেট : ০৫:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫