ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

লৌহজংয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু শ্বশুরবাড়ির লোকজন পলাতক, হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪০০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ জান্নাত আক্তার (২০), তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে জান্নাত আক্তার তার স্বামীর বাড়ির নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহত জান্নাতের পরিবার এ ঘটনাকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। জান্নাত আক্তার ধাইড়পাড়া গ্রামের মোহাম্মদ শেখের ছেলে আয়নাল শেখের স্ত্রী। তাদের সংসারে ১১ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের বাবা আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক ইউপি সদস্য ও আমার মেয়ের শ্বশুর আমাকে অনেক অনুরোধ করে জান্নাতকে তাদের বাড়িতে নিয়ে যান। এর আগেও এক বছর পূর্বে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দিয়ে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে হয়েছিল। বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার ননদ, শ্বশুর ও শাশুড়ি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। তিনি আরও দাবি করেন,
আমার মেয়ে আমাকে আগেই জানিয়েছিল তার স্বামী আয়নাল শেখের সঙ্গে তার ভাবির অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব নিয়ে সংসারে প্রায়ই ঝগড়া হতো। আমি মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যাই এবং পরে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন,ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লৌহজংয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু শ্বশুরবাড়ির লোকজন পলাতক, হত্যার অভিযোগ পরিবারের

আপডেট : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫