ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম-৭১ এর উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৩৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদউজ্জামান,

ঢাকা: শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম-৭১ এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর ওয়ারী এলাকায় জনতা পার্টির হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম-৭১ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহ্ আলম স্বপন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফোরামের সভাপতি খোকন মোঃ শরীফ, সাধারণ সম্পাদক আনাস, নির্বাহী সহ-সভাপতি শাহীন মাঝি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ এবং সহ-সভাপতি গিয়াসউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা পার্টির সভাপতি এডভোকেট মোঃ হুমায়ুন কবীর আকন, উপদেষ্টা আহম্মেদ আলী, ৩৯ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সদস্য মোঃ জামাল, তুবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য উচ্চতার প্রতীক হয়ে থাকবেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম-৭১ এর উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ১০:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬