শেখ মোঃ আব্দুল্লাহ্কে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী
- আপডেট : ০৯:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া বাজারে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্র পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি ও (শ্রীনগর–সিরাজদিখান) মুন্সিগঞ্জ–১ সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্কে সমর্থন জানাতে এই কার্যক্রমে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিম আল রাজি, সাধারণ সম্পাদক আব্দুল রহিম শেখ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ নজু ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে. এম. ইকবাল মাহমুদ, মধ্যপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আওলাদ হোসেন খান, ইউনিয়ন শ্রমিক দলের মোঃ সেলিম দেওয়ান, ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন তালুকদার, বিএনপি নেতা মোঃ মমিন হোসেন কাল, থানা যুবদল নেতা মোঃ পারভেজ মাহমুদ, ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লা কাল।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মিন্টু সরদার, মোঃ আমির হোসেন, মোঃ শফি ও মোঃ রমজান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















