ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

শ্রীনগরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, বাড়িঘর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে তার বাবা মা কে মারধর করা সহ বাড়িঘর ভাংচুর করা হয়েছে।বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।হামলাকারীরা সাইফুল ইসলামকে না পেয়ে তার বাবা মো: আলাউদ্দিন ও মা সেলিনা বেগমকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।এতে সাইফুল ইসলামের বাবার ডান হাত ভেঙে যায়।এ ঘটনার পর আওয়ামী লীগ নেতার পরিবারের অন্যান্য সদস্যরা ভয়ে অন্যত্র চলে গেছে।

সাইফুল ইসলামের বাবা মো: আলাউদ্দিন বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে মাথায় হেলমেট মুখে মাস্ক পড়া ১৮-২০ জনের দুর্বৃত্তের দল বাড়িতে প্রবেশ করে সাইফুলের কথা জিগ্যেস করে।আমরা বলি সে বাড়িতে নেই।এ কথা বলার পরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ভাঙচুর চালায়।ঘরের সব ধরণের আসবাবাপত্র ভাঙচুর ও আলমারি ভাঙচুর করে স্বর্ণালংকার, মোবাইলফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

মো: আলাউদ্দীন আরও জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আমার ছেলে সাইফুল দেশের বাহিরে চলে গেছে।আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বিএনপি জামায়াতের লোকজন এ হামলা চালিয়েছে।তাকে না পেয়ে আমার হাত ভেঙে দিয়েছে।এতে আমার স্ত্রীও আঘাত প্রাপ্ত হয়েছে।এঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

সরজমিনে দক্ষিণ পাইকশা গ্রামের ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা ভবনের পাচটি কক্ষ রান্না ঘরে থাকা সব ধরণের আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে দেয়া হয়েছে।ঘরের আলমারির দরজা ভেঙ্গে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এবিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: ইউসুফ হাওলাদার বলেন, হামলা ও ভাঙচুরের বিষয়টি শুনেছি।এঘটনায় অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, বাড়িঘর ভাংচুর

আপডেট : ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪