ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

শ্রীনগরে আগাম টমেটোয় লাভের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে আগাম টমেটো চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষক। কৃষকের উৎপাদীত প্রতি কেজি টমেটো পাইকারীভাবে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা দরে। স্থানীয় হাটবাজারে এসব টমেটো খুচরাভাবে বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা করে। উপজেলার আড়িয়াল বিল এলাকায় শতশত ভিটায় শীতকালীন নানা সবজি চাষের পাশাপাশি অনেকেই আগাম টমেটোর চাষ করেছেন। এরই মধ্যে ভিটার টমেটো বিক্রি করে লাভের মুখ দেখছেন। এছাড়াও উজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু টমেটোর বাগান দেখা গেছে। হাইটম, দিপারী ও বাহুবালী হাইব্রিড জাতের টমেটোর চাষ বেশী হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, আড়িয়াল বিল এলাকার শ্রীনগর অংশে শ্রীধরপুর, বাড়ৈখালী ও উপজেলার কুকুটিয়া এলাকার বেশকয়েকটি জমিতে টমেটোর চাষাবাদ করেছেন কৃষক। থোকায় থোকায় অসংখ্য টমেটোর দেখা মিলছে। পরিপক্ক গোলাকৃতির এসব টমেটো স্থানীয় হাটাবাজারে যাচ্ছে। শ্রীধরপুর এলাকার সবজি চাষী মহিউদ্দিন ও জহির প্রায় ৭০ শতাংশ জমিতে আগাম টমেটোর চাষ করছেন। বাড়ৈখালী, চূড়াইন, আলমপুর, শেখরনগর, নিমতলী বাজারে পাইকারীভাবে উৎপাদীত টমেটো বিক্রি করছেন। ওই এলাকার কৃষক গাজী আব্দুল মান্নান, বিশ্বনাথ মন্ডল, রতন মন্ডল বলেন, আগাম টমেটোর বাজার ভাল। তাই টমেটো চাষে আগ্রহ বাড়ছে।

কুকুটিয়া এলাকার পাঁচলদিয়া গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, গত মৌসুমে প্রায় ৬’শত মণ টমেটো পাইকারীভাবে বিক্রি করেছিলেন। এবছরও তিনি আলাদা আলাদাভাবে প্রায় ৬০ শতাংশ জমিতে টমেটোর চাষ করেছেন। একই এলাকার মুসলিমপাড়ার মো. সাইফুল, বিবন্দীর মোস্তফা, নিজামসহ অনেকেই জানান, গত বছর টমেটোর বাজার মন্দা থাকায় তারা লাভবান হতে পারেননি। এবারও টমেটো চাষে লাভের স্বপ্ন দেখছেন। আগামী কয়েকদিনের মধ্যেই বাগানের টমেটো সবজির পাইকারদের কাছে বিক্রি শুরু করবেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে আগাম টমেটোয় লাভের স্বপ্ন

আপডেট : ১১:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২