ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাখি মেরে পৌচাশিক আনন্দ পান লালমোহনের জামাল চরফ্যাশনে রিং জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত  বাস মালিক সমিতির হয়রানি বন্ধে লালমোহনে সিএনজি মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরফ্যাশনে নজরুল বর্ষের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

ইউপি নির্বাচন : শ্রীনগরে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন যাঁরা

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ৬৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ইউপি নির্বাচন-২০২১ নির্বাচনের দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর চুড়ান্ত নাম ঘোষনা করা হয়েছে। গত রোববার রাতে ঢাকার ধানমন্ডির দলীয় কার্য়ালয় থেকে চূড়ান্ত এই চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষণা আসার পর রাতেই তৃণমূলে হৈচৈ পড়ে যায়। যাঁদের নাম ঘোষণা হয়েছে তাদের কর্মী সমর্থকরা উৎসবে মেতে উঠেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও শুরু হয় ঝড়।

নামের তালিকায় গেল বারের প্রার্থীই বেশী। পরিবর্তন এসেছে গেল নির্বাচনে নৌকা নিয়ে পরাজিত বাড়ৈখালী, আটপাড়া ও কুকুটিয়া ইউনিয়নে। শ্যামসিদ্ধি ইউনিয়নে গেল নির্বাচনে নৌকা নিয়ে পরাজিত প্রার্থী শফিকুল ইসলাম মামুনকে এবারও নৌকা দেয়া হয়েছে। একই অবস্থা হাঁসাড়া ইউনিয়নে। গেল নির্বাচনে নৌকা নিয়ে পরাজিত আহসান হাবিবকে এবারও নৌকা দেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে পাটাভোগ ইউনিয়ন পরিষদে। নৌকা নিয়ে বিজয়ী বর্তমান চেয়ারম্যান ফিরোজ আল মামুনের পরিবর্তে আনা হয়েছে নতুন মুখ। পাটাভোগে নৌকা পেয়েছেন হামিদুল্লাহ খান মুন। শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে কোলাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সঠিক তথ্য এখনও জানা যায়নি।

যাঁরা নৌকা প্রতীক পেয়েছেন<<>>

শ্রীনগর: উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান। ষোলঘর: আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য ও উপজেলা আ’লীগের উপদেষ্টা এবং বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলাম। কুকুটিয়া: ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু। আটপাড়া: উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম মাসুদ। বীরতারা: উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আজিম হোসেন খান। হাঁসাড়া: ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আহসান হাবিব। ভাগ্যকুল: আ’লীগ নেতা ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত। বাঘড়া: ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম। পাটাভোগ: উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন। রাঢ়িখাল: উপজেলা আ’লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী। বাড়ৈখালী: ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন। শ্যামসিদ্ধি: উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন। তন্তর: ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ইউপি নির্বাচন : শ্রীনগরে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন যাঁরা

আপডেট : ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১