ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!

শ্রীনগরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে

প্রতীকি ছবি

দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমির হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় নিহত আমির হোসেনের পুত্র মোটরসাইকেল আরোহী বিল্লাল হোসেন (১১) গুরুতর আহত হন। আমির হোসেন ঢাকার টেগুরিয়া বনগাঁও এলাকার রোকন মিয়ার পুত্র। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়াগামী মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো হ- ৫০১৭২৯) অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে সজোরে ধাক্কা দিলে বাইক আরোহী পিতা-পুত্র সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত পিতা ও পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতালে বাইক চালকের মৃত্যু হয়।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারজিয়া আক্তার বলেন, চিকিৎসারত অবস্থায় আমির হোসেন মারা যায়। অপরদিকে আহত বিল্লালকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. আসিফ বলেন, লাশ হাইওয়ে থানার পুলিশ হেফাজতে আছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট : ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩