শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৪
- আপডেট : ০৩:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ষোলঘর নামক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে বাসের চালকসহ ৪ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ডের সামনে এই ঘটনা ঘটে। বাস চালক মাসুদ
খান (৪২), যাত্রী মো. রাজ্জাক (৫২), রফিকুল ইসলাম (৪৩) ও আতিকুর রহমানকে (৩১) ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত যাত্রীরা খুলনার বাসিন্দা। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের মাওয়াগামী লেনে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহণের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪ ৯৫১৫) ষোলঘর বাসস্ট্যান্ডে কাছে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মালবাহী ট্রাকের পিছনে ধাক্কা খায়। এতে সোহাগ পরিবহণের বাসটির সামনের অংশটি দুমড়ে মুচড়ে চালক আটকসহ ৪জন আহত হয়। এক্সপ্রেসওয়েতে দ্রæতগতির গাড়ির ওভারট্রেকিং মাঝে মধ্যেই দুর্ঘটনার ঘটনা হচ্ছে। গত শনিবার দিবাগত গভীর রাতেও
ষোলঘরে দুই বাসের ওভারট্রেকিং প্রতিযোগিতায় লাবিবা পরিবহণের ৫জন যাত্রী আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহণের বাসটি একটি ট্রাকের পিছনে ধাকা দেয়। বাসে চাপা পড়া চালকসহ আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আমরা তাৎক্ষনিক বাসটি হাইওয়ে লেন থেকে যান চলাচল করতে সক্ষম হই। হাঁসাড়া
হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, এ ব্যাপারে আইনানুগব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন


















