ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং, পুলিশ আসামী ধরায় বাদীর পরিবারের উপর পূণরায় হামলা লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ লালমোহনে পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি বোরহানউদ্দিনে মাইনউদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শ্রীনগরে দোকানের চালা কেটে সয়াবিন তেল চুরি

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ১১:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ৫৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে ২টি মুদি দোকানের টিনের চালা কেটে মোট ২১২ লিটার সয়াবিন তেল, বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও নগদ টাকা চুরি হয়েছে।এছাড়াও ফুটপাতের একটি ফলের দোকানে ফল চুরি হয়।সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বীরতারা বাজারে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, বীরতারা বাজারে ভান্ডারী ষ্টোর ও আব্দুল হক ষ্টোর নামে ২টি দোকানের চালা কেটে চোরেরা ভিতরে ঢুকে।বিভিন্ন সাইজের ১২২টি সয়াবিন তেলের ঝাড়, সিগারেট ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা। অপরদিকে ওই বাজারে ফুটপাতের একটি ফলের দোকান থেকে চোরেরা ফল নিয়ে যায়।

ভুক্তভোগী দোকানীরা বলেন, চোরেরা দোকান থেকে সয়াবিন তেল, সিগারেট ও নগদ টাকাসহ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, বাজারে ৩ জন নৈশপ্রহরী থাকার পরেও চুরির ঘটনায় তারা হতবাক।প্রায় ২ বছর আগেও এই ২টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

বীরতারা হাটবাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বির শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এলাকায় আসছি।এ ঘটনায় দোকানী ও বাজার কমিটির লোকজনের সাথে বসে আলাপ আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই জিয়াউল হক জানান, চুরির ঘটনায় কোন অভিযোগ আসেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে দোকানের চালা কেটে সয়াবিন তেল চুরি

আপডেট : ১১:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২