ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

শ্রীনগরে নাকফুলকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিয়ে বাড়িতে কনের নাকফুলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বর ও বরের ভাইসহ ১০ জন আহত হয়েছে। অপরদিকে বর পক্ষের ১টি প্রাইভেটকার এবং ৫টি মোটরসাইকেল ভাঙচূরের ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ঢালী পাড়া গ্রামের মো. লিটন শেখের মেয়ের বিয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাঁসাড়ার ঢালী পাড়া গ্রামের লিটনের মেয়ে লামিয়ার সাথে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মুন্সীপাড়ার জাকির হোসেনের পুত্র মো. ওয়াহিদের বিয়ের দিন তারিখ ঠিক হয়। এরই ধারাবাহিকতায় ওই দিন বিকালে বর পক্ষ হাঁসাড়ায় কনের বাড়িতে আসে। খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানোর পূর্বে কনের নাকফুলের তলসা ছোট হওয়ায় কনে পক্ষের লোকজন প্রশ্ন তুলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরুর এক পর্যায় সংঘর্ষ বাঁধে। এতে বর ওয়াহিদ ও তার বড় ভাই রাসেলসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।

এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় রাতে বরের ভাই অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে নাকফুলকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০৯:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২