ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খান সুজন,  শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিসহ ৩ জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, গত ২৫ আগস্ট উপজেলার আল-আমিন বাজার এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রিয়া চৌধুরীকে (২৬) গ্রেফতার করা হয়। রিয়া চৌধুরী ওই এলাকার রিপন চৌধুরীর মেয়ে ও মো. মনিরের স্ত্রী।

এদিন পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী উপজেলার শ্রীধরপুর এলাকার মৃত লক্ষণ মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডল (৪৫) ও শ্রীনগর সদর এলাকার দেউলভোগের ফটিক সাহার ছেলে উত্তম সাহাকে (৩০) গ্রেফতার করেন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত এক প্রেরিত বার্তায় জানান, আসামীদেরকে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৩

আপডেট : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬