সর্বশেষ
শ্রীনগরে পারিজাত বেকারীকে জরিমানা
নাজমুল খান সুজন
- আপডেট : ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পারিজাত বেকারীকে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার
তিনদোকান বাজারে অবস্থিত পারিজাত বেকারীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়ন করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিন উদ্দিন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে উপজেলাব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন













