সর্বশেষ
শ্রীনগরে পিকআপের পিছনে মাইক্রোবাসের ধাকায় আহত ১
নাজমুল খান সুজন
- আপডেট : ০৪:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
শ্রীনগরে পিকআপ ভ্যানের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় ১ জন আহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-মাওয়া-ভাংঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি ওভারব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। এতে পিয়াস (৩৩) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। সে সিরাজগঞ্জের রায়গঞ্জের পরিমল মোদকের ছেলে। স্থানীয়রা জানায়, ঢাকামুখী পিকআপ ভ্যানটির (ঢাকা মেট্রো ন-১৭৬৮৩৭) পিছনে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১২০৫১৭) সজোরে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের চালক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, পিকআপটি ধীর গতিতে যাচ্ছিল। পিছন থেকে দ্রæতগতির মাইক্রোবাসটি ধাক্কা দিলে এক ব্যক্তি আহত হন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিউজটি শেয়ার করুন





















