ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং, পুলিশ আসামী ধরায় বাদীর পরিবারের উপর পূণরায় হামলা লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ লালমোহনে পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি বোরহানউদ্দিনে মাইনউদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলায় ঈদুল আজহার দীর্ঘ ছুটিতেও থেমে নেই মিডওয়াইফদের মাতৃস্বাস্থ্য সেবা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা লালমোহনে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

শ্রীনগরে পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৪:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে পুকুর থেকে এক কৃষি শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বেলতলী জিজে উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, লাশের সাথে থাকা আইডি কার্ড অনুসারে তার নাম ইজ্জত আলী। সে গাজিপুরের কাশিমপুর এলাকার সরুপাইতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয়রা জানায়, ইজ্জত আলী বেশ কিছুদিন ধরে বেলতলী এলাকায় মৌসুমী ফসল আবাদে কৃষি শ্রমিক হিসাবে বিভিন্ন জমিতে দিন মজুরের কাজ করতো। রাতে সে ওই এলাকার জাহাঙ্গীর শিকদারের ভবনের নীচ তলায় খোলা বারান্দায় ঘুমিয়ে ছিল। সকালে ভবনটির পাশের পুকুরের কিনারে তার লাশটি দেখে পুলিশে খবর দেয় তারা। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) আজাদ রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ০৪:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪