ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সংবাদ সম্মেলনে লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

শ্রীনগরে পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন  অবহিতকরণ সেমিনার

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৬:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা সমাজসেবা অফিসার অনিক রায়ের সঞ্চালনায় উক্ত সেমিনারে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, ঢাকা আগারগাঁও সদর কার্যালয়ের সমাজসেবা অফিসার শামিমা নাসরিন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা প্রমুখ। এদিন শ্রীনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সেমিনারে প্রান্তিক বিভিন্ন পেশাজীবীর ৩৫ জন সদস্য অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃৎ-শিল্প, কামার, মুচি, নাপিত, বাঁশ-বেত, কাসা-পিতলসহ ১০টি পেশাজীবী প্রান্তিক জনগোষ্ঠি প্রায় বিলুপ্তির পথে। সমাজসেবা অধিদপ্তর এই প্রকল্পের (২য় ফেইজ) আওতায় বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প ও এসব পেশাজীবীদের ধরে রাখতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে। শ্রীনগর উপজেলায় প্রাথমিক তালিকা অনুয়ায়ী এই পেশাজীবীর সংখ্যা ধরা হচ্ছে ৬১২ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন  অবহিতকরণ সেমিনার

আপডেট : ০৬:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫