ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো

শ্রীনগরে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন প্রাইভেটকারটির চালক ময়মনসিংহের মজনু (৩৫), যাত্রী চাঁদপুরের সুমাইয়া (২৪) ও ঢাকার লিচুবাগান এলাকার মনিরুল ইসলামের কন্যা ইজমা (২৪)।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সমষপুর যাত্রী ছাউনীর সামনে হাইওয়ের ঢাকামুখী লেনে এদুর্ঘটনার ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৫১০৮০) দ্রুতগতিতে এসে সামনে থাকা আরেকটি অজ্ঞাত গাড়িকে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারের চালকসহ ৩ জন আহত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে তারা রাতে মাওয়া ঘাট এলাকায় ঘুরতে আসেন। পরে মাওয়ায় সাহরী খেয়ে ঢাকায় ফিরার সময় সমষপুরে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত ৩ 

আপডেট : ০৬:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬