ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রীনগরে ভোজ্য তেলবাহী ট্রাক ডাকাতি 

খান সুজন
  • আপডেট : ০২:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে ৭৫ ব্যারেল ভোজ্য তেলসহ একটি ট্রাক ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার দুপুরে ট্রাকে লাগানো জিপিএস ট্র্যাকিং করে ট্রাকটি (চট্ট মেট্রো ট ১১-৮১২০) শ্রীনগর উপজেলার অটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও জামে মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা ট্র্যাকে ১৮ ব্যারেল তেল পাওয়া গেছে। বাকী ৫৭ ব্যারেল তেল খোয়া গেছে। ট্রাকটি মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নারায়নগঞ্জ ডিপো থেকে তেল নিয়ে ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় আসলে একটি কালো রংয়ের পিকআপ সামনে এসে ব্যারিকেট দেয়। এ সময় অজ্ঞাতনামা ছয়জন ট্রাকের চালক রাসেল বিশ্বাস ও হেলপার আলামিন হোসেনকে পিকআপে তুলে নেয় এবং ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে পদ্মাসেতু টোল প্লাজার দিকে চলে যায়। পরে চালক ও হেলপারকে জোর পূর্বক জুস পান করালে তারা অচেতন হয়ে পরে। রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ ছনবাড়ি এলাকা থেকে রাসেল ও আলামিনকে অচেতন অববস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতিটি ব্যারেলে প্রায় ৪০০ লিটার হিসাবে খোয়া যাওয়া ৫৭ ব্যারেলে তেলের পরিমান প্রায় ২৯ হাজার লিটার।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, ট্রাকটি পদ্মা সেতুর টোল প্লাজা থেকে হয়তো ইউটার্ণ করে পুনরায় শ্রীনগরের দিকে এসেছে। তেল উদ্ধার ও চক্রটির সন্ধানে পুলিশ কাজ করছে।

০২/০৫/২৫ইং

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে ভোজ্য তেলবাহী ট্রাক ডাকাতি 

আপডেট : ০২:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫