ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!

শ্রীনগরে মাদক কারবারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রি  গুরুতর আহত, গ্রেফতার ২ 

খান সুজন
  • আপডেট : ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 শ্রীনগরে এক মাদক কারবারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছে। মো. পলাশ নামে ওই রাজমিস্ত্রি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত মঙ্গলবার সকালে উপজেলার বীরতারা এলাকায় এ ঘটনা ঘটে। পলাশের বুক থেকে পিঠ পর্যন্ত প্রায় ১২ ইঞ্চি দৈর্ঘ ক্ষত হয়েছে। এ ঘটনায় পুলিশ মাদক কারবারী ইব্রাহিম ও তার মাকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানায়, বীরতারার এমদাদ চৌধুরীর ছেলে ও এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিম (২৮) কয়েকদিন আগে অটোরিক্সা চুরির অভিযোগে ধরা পরে। এলাকায় শালিস মিমাংসায় চোর সিন্ডিকেটের সবাইকে রাত ৯ টার পর বাড়ির বাইরে বের না হওয়ার শর্ত দেয়। কিন্তু ইব্রাহিম গত সোমবার রাত ১১ টার দিকে একই এলাকার তৈয়ব আলীর বাড়ির উঠানে যায়। এ সময় তার ছেলে পলাশ (৩০) এতো রাতে ইব্রাহিমের উপস্থিতির কারণ জানতে চায়। ইব্রাহিম কিছু না বলে পলাশদের বাড়ি থেকে চলে যায়। এর জের ধরে অভিযুক্ত ইব্রাহিম মঙ্গলবার সকালে পলাশকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ ঘটনা স্থল থেকে ইব্রাহিম ও তার মা খাদিজা বেগমকে (৪৫) গ্রেফতার করেন। বুধবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পলাশের স্বজনরা জানান, ছুরির অঘাতে পলাশের ফুসফুস আক্রান্ত হয়েছে। গত রাতে পলাশের অপারেশন করে বেডে দেওয়ার পর ফের রক্তক্ষরণ শুরু হলে তাকে পুনরায় অপারেশনের জন্য নেওয়া হয়েছে। পলাশের দেহে ৫ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডাক্তার আরো রক্ত জোগার করতে বলেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইব্রাহিম এর আগেও মাদক মামলায় জেল খেটেছে। ইব্রাহিমসহ ৩ জনের নেতৃত্বে বীরতারা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বাণিজ্য জমজমাট। মাদকা কারবারীদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মুন্সী বলেন, আহত রাজমিস্ত্রির অবস্থাআশঙ্কাজনক। হামলাকরী ও তার মাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে মাদক কারবারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রি  গুরুতর আহত, গ্রেফতার ২ 

আপডেট : ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪