ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং, পুলিশ আসামী ধরায় বাদীর পরিবারের উপর পূণরায় হামলা লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ লালমোহনে পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি বোরহানউদ্দিনে মাইনউদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলায় ঈদুল আজহার দীর্ঘ ছুটিতেও থেমে নেই মিডওয়াইফদের মাতৃস্বাস্থ্য সেবা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা লালমোহনে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১১ জেলের জরিমানা ও ২লক্ষ মিটার কারেন্টজাল জব্দ

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০১:৩৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ৬২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাইজুল ইসলাম উজ্জ্বল : মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে আটক ১১জেলেকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ।

অভিযানে ২লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়।এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ (সিপিসি-১) ভাগ্যকুল ক্যাম্পের অধিনায়ক মোস্তাফিজুর রহমান।

রবিবার (২৫ অক্টোবর ২০২০ইং) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক।

তিনি বলেন, রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের পদ্মা নদীর অংশে অভিযান পরিচালনা করে ১১জেলেকে আটক করা হয়েছে।এসময় ২৫কেজি মা ইলিশ ও ২লক্ষ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।পরে আইন অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১০জনকে ৫হাজার টাকা ও ১জনকে ৩হাজার টাকা করে সর্বমোট ৫৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জব্দ করা ২৫ কেজি ইলিশ মাছ উপজেলার দক্ষিণ বালাশুর মোহাম্মদিয়া কওমীয়া ইসলামিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে গত ১৪ অক্টোবর মধ্যরাত থেকে টানা ২২ দিন দেশে সাগর ও নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার এ সময় ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।

শ্রীনগরে নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১১ জেলের জরিমানা ও ২লক্ষ মিটার কারেন্টজাল জব্দ

আপডেট : ০১:৩৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০