ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

শ্রীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২ ৯৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় তামিম (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।এসময় হিরা (২২) নামের এক যুবতী আহত হন।শনিবার রাত সোয়া ৮ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা বাস স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত তামিম শ্রীনগর উপজেলার বেলতলী গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ও আহত হিরা পার্শ্ববর্তী সিংপাড়া গ্রামের বাবুর কন্যা।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটি মাওয়ার দিক থেকে কামারখোলা এসে নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ আরোহী সড়কে ছিটকে পরে।এতে চালক যুবক গুরুতর আহত হয়।বাইক আরোহীরা সম্পর্কে মামাত ও ফুপাত বোন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মো. ইব্রাহীম জানান, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়।আরোহী যুবতীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেলটির গতি বেশী ছিল।নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।লাশটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

আপডেট : ১১:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২