সর্বশেষ
শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
নাজমুল খান সুজন
- আপডেট : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২১২ বার পড়া হয়েছে
শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ইউএনও মো. মহিন উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে শ্রীনগর থানা পুলিশ, শ্রীনগর প্রেসক্লাব, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা বিএনপি ও শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সাড়ে ৮টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। এদিন শ্রীনগর থানা পুলিশ, শ্রীনগর ফায়ার সার্ভিস, আনসার, সরকারি শিশু পরিবার (বালক), ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিপ্লেতে অংশ নেয়। আনন্দ ও উৎসবমূখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংঙ্গিত, ছদা, কবিতা, নৃত্য ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।এদিন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় র্যালি বের করে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মহান বিজয় দিবস পালন করতে দেখা গেছে।
নিউজটি শেয়ার করুন


















