শ্রীনগরে শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারের উদ্বোধন
- আপডেট : ০৩:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার’র শুভ উদ্বোধন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উক্ত সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানেরসভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসি সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ,ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শবনম শারমিন লুনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, ছাত্র-ছাত্রী বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















