সর্বশেষ
শ্রীনগরে সবুজ কুঁড়ি বাংলাদেশের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৯:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ১১৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে সবুজ কুঁড়ি বাংলাদেশের পক্ষ থেকে গাছের চারা রোপণ করা হয়েছে।সোমবার বিকালে উপজেলার ভাগ্যকুল মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ষাকালীন সময় উপযোগি বনজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।এ কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে বলে জানিয়েছেন সবুজ কুঁড়ি বাংলাদেশের শ্রীনগর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন সবুজ কুঁড়ি বাংলাদেশের শ্রীনগর উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম বাবু,সবুজ কুঁড়ি বাংলাদেশের শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম উজ্জ্বল, ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম লাভলু, যুবলীগ নেতা এখলাস,সবুজ কুঁড়ি বাংলাদেশের শ্রীনগর উপজেলা শাখার জহিরুল ইসলাম মিশু, হাসান রহমান, মোঃ তামিম, জাহিদ হাসান ও নিয়ন।




















