সর্বশেষ
শ্রীনগরে সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৭:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে সুফিয়া বেগম (৫৫) নামে সাজাপ্রাপ্ত এক নারী আসামীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার মাইজপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সুফিয়া বেগম মো. আলাউদ্দিনের স্ত্রী। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ৪০ লাখ টাকা চেক জালিয়াতির মামলায় (সিআর মামলা নং- ১৬০/২০১৪) সাজা হয় তার।
মঙ্গলবার রাতে এসআই শান্তি আসামী সুফিয়াকে গ্রেফতার করেন। এর আগে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন শ্রীনগর সদর ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম নামে এক ব্যক্তি।
শ্রীনগর থানার এসআই শান্তি জানান, রাত সাড়ে ৯ টার দিকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত নারী আসামীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হবে।
















