ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে সিএনজি-টমটমের সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ৪

খান সুজন
  • আপডেট : ০১:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি ও কাঠ বোঝাই টমটমের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ সময় শিশুসহ অন্তত ৪ জন আহত হয়। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সড়কটির আটপাড়ার কল্লিগাঁও নামক স্থানে এই ঘটনা ঘটে। এতে মাসুদ রানা (৪৫) নামে সিএনজির এক যাত্রী মারা যায়। ঘটনাস্থল থেকে সিএনজি চালক সাব্বির (২১) যাত্রী সেতু (৩৪), নবীন (৯), আহিয়ান (৪) সহ আহত ৪ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীনগর ছনবাড়িগামী একটি সিএনজি ও কাঠ বোঝাই টমটম মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির ৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মাদারীপুরের মাসুদ রানা নামে একজন মারা যায়। অপরদিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সংযোগ সড়কের হরপাড়া সাবেক মা মেডিকেলের সামনে গত সোমবার বিকালে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে খোকন বয়াতি (৬৫) নামে এক অটোচালক গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় আটপাড়া এলাকায় সিএনজির ১ যাত্রী মারা গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে সিএনজি-টমটমের সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ৪

আপডেট : ০১:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫