শ্রীনগর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে ঈদ-উল-আযহা’র কেন্রীয় ঈদ জামাত
- আপডেট : ০৩:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে শ্রীনগর উপজেলা প্রশাসন।আগামীকাল শনিবার যথাযোগ্য ভাবগাম্ভীর্যে সারাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-আযহা।সেই লক্ষ্যে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-উল আযহার কেন্দ্রীয় জামাতের জন্য শ্রীনগর স্টেডিয়াম মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।কেন্দ্রীয় জামাতের সময় নির্ধারন করেছেন সকল ৭. ৩০ মিনিট।আবহাওয়ার দিক বিবেচনা করে প্যান্ডেলে পানিরোধক ত্রিপল ব্যাবহার করা হয়েছে।মুসল্লিরা নিজ নিজ জায়নামাজ বহন করতে পারবেন বলে জানা গেছে।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন বলেন, কেন্দ্রীয় ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে,আশাকরি মুসল্লীগন নির্বিঘ্নে পবিত্র ঈদ-উল-আজহার নামাজ আদায় করতে পারবেন।নামাজের পর পশু কোরবানির বিবেচনায় ঈদ জামাতেরসময় সকাল সাড়ে সাতটায় নির্ধারন করা হয়েছে।এসময় তিনি শ্রীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন


















