ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

সংঘর্ষ থামাতে গিয়ে লাশ হলেন তিনি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:১৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯ ১১৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে সংঘর্ষ থামাতে গিয়ে নিজেই মারা গেছেন বাবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি। পরে এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব বিজয়নগর এলাকাল এ ঘটনা ঘটে। নিহত বাবুল গাছের ব্যবসা করতেন। তিনি ওই এলাকার মৃত শহিদ উল্ল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার বিজয়নগর গ্রামের নাপিতবাড়ির এক গৃহবধূকে কুপ্রস্তাব দেয় পার্শ্ববর্তী এলাকার মৎস্য চাষী শহীদ। এতে রাজি না হওয়ায় ওই গৃহবধূ ও তার স্বামীর ভাগিনাকে জড়িয়ে কুৎসা রটায় সে (শহীদ)। পরে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন গৃহবধূর স্বামী। কয়েকজন ভাড়াটে সন্ত্রাসীকে নিয়ে শহীদকে মারধর করেন তিনি। এ সময় বাবুল হোসেন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকেও প্রচণ্ড মারধর করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বাবুল হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই গৃবধূর স্বামী সোহেলসহ ৬ সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, বিজয়নগর গ্রামে দু’পক্ষের বিবাদে একজন নিহত হয়েছেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

সংঘর্ষ থামাতে গিয়ে লাশ হলেন তিনি

আপডেট : ১০:১৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯