ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সড়ক সংস্কারের সময় রোলারের চাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জে সড়ক নির্মাণকাজের রোলারের চাপায় মিজানুর রহমান বেপারী (৫০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। তিনি রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লাল মিয়া বেপারীর ছেলে।

সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজার সংলগ্ন এলাকায় সোমবার বেলা দুইটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের কাছ থেকে জানা যায়, মিজানুর বাইসাইকেলে করে সুখবাসপুর যাচ্ছিলেন। পথে সিপাহীপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-ছনবাড়ী সড়কের কাজে ব্যবহৃত রোলার পেছন দিকে যেতে গিয়ে বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ প্রকৌশলী ইমাম হোসেন বলেন, সড়ক সংস্কারের সময় রোলিংয়ের কাজ চলছিল। রোলার পিছনের দিকে যাওয়ার সময় বাইসাইকেল চালক এক ব্যক্তি ভুল বসত রোলারের নিচে চলে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া বলেন, মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সড়ক সংস্কারের সময় রোলারের চাপায় নিহত ১

আপডেট : ০৭:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪