ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সংবাদ সম্মেলনে লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুক আ: জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৯:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে ভিক্ষুক আঃ জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও মো. শাহ আজিজ। দীর্ঘদিন লালমোহন পৌর শহরে বাসস্টান্ড এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন আ: জলিল (৬৫)। তিনি ১৪ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়। অর্থের অভাবে নিতে পারেনি সঠিক চিকিৎসা এতে করে বিকল হয়ে যায় তার বাম হাত ও বাম পা। নেই কোন পুত্র সন্তান, রয়েছে ৪ কন্যা তারা সাংসারিক ব্যস্ততার কারনে থাকেন শ্বশুর বাড়ীতে। পাশে ছিলেন একমাত্র স্ত্রী, তিনিও গত দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান পরপারে। সেই থেকে আ: জলিল ভিক্ষা করে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে আছেন।

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চিটুমিয়া পাটওয়ারী বাড়ীর গোলাম রহমানের ছেলে আ:জলিলকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন লালমোহন উপজেলা সমাজসেবা অফিস। যার মাধ্যমে তার দীর্ঘদিনের ভিক্ষা ভিত্তির অবসান ঘটে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মৃধা চৌমুহনী সংলগ্ন নামার বাজার এলাকায় ব্যবসার জন্য অর্ধলাখ টাকার মালামাল তুলে দিয়ে দোকানের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার।

নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় আ: জলিল লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ও সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুক আ: জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও

আপডেট : ০৯:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫