ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সংবাদ সম্মেলনে লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

সোহরাওয়ার্দী কলেজের ওয়েবসাইটে জটিলতায়, তথ্য অনুসন্ধানে ভোগান্তিতে শিক্ষার্থীরা—সচল করার আশ্বাস অধ্যক্ষের

নাজমুল খান সুজন
  • আপডেট : ১২:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  1. – ক্যাম্পাস ওয়েবসাইট একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটাল মুখপত্র, যা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এটি ক্যাম্পাসের কার্যক্রম, নোটিশ, ভর্তি প্রক্রিয়া, একাডেমিক রিসোর্স ও অন্যান্য সেবা সহজলভ্য করে তোলে।

এছাড়াও শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একাডেমিক ক্যালেন্ডার, রেজাল্ট, ক্লাস রুটিন ও নোটিশ পাওয়া সহজ হয়।নতুন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য ও অনলাইন আবেদনের সুযোগ থাকে। ফি পরিশোধ, ট্রান্সক্রিপ্ট সংগ্রহ এবং শিক্ষার্থী পরামর্শের ব্যবস্থা থাকে।আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ এবং গবেষণার তথ্য প্রচারে সহায়ক।

তবে রাজধানীর পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাস ওয়েবসাইট সচল না থাকায়, প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না কলেজের শিক্ষার্থীরা।

প্রায় ১২ হাজার  শিক্ষার্থীর তথ্য জানার অন্যতম মাধ্যম কলেজ ওয়েবসাইট হলেও সেখানে আছে কেবল কলেজের নাম ও আপডেট করা হয় শুধু  নোটিশ। কলেজ ওয়েবসাইটের মেন্যুতে গিয়ে বর্তমান অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নাম, কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা, কলেজের সহ-শিক্ষা কার্যক্রম, কলেজের অবস্থানসহ অন্যান্য তথ্যাদি সম্পর্কে জানতে গেলে (Not found) পাওয়া যায়নি বা মেলেনি দেখায়।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দাবি-ক্যাম্পাসের  অফিসিয়াল  ওয়েবসাইটের এমন দুর্দশায় কলেজ সম্পর্কিত নানান প্রয়োজনীয় তথ্যাদি অজানায় থেকে যায়। তাই তারা দ্রুত এই ওয়েবসাইট সংস্কার করার এবং ব্যবহার উপযোগী  রাখার দাবি জানায়।

এই সম্পর্কে সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় জানান যে –
কলেজের আগের ওয়েবসাইটটির অবস্থা খুবই খারাপ ছিল। এটাকে সংস্কার করিয়ে ভালো এবং তথ্যসমৃদ্ধ একটি ওয়েবসাইট রমজান মাসের মধ্যেই আসবে। আমি ইতোমধ্যে একটি অ্যাপ প্লে স্টোরে চালু করেছি, সেখান থেকে অ্যাপটি ইন্সটল করেও কলেজ সম্পর্কে সকল তথ্য জানা যাবে।

উল্লেখ্য, “GSSC APPS” নামে একটি এ্যাপস চালু করেছেন সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন। এই এ্যাপস ব্যবহারের মাধ্যমে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্লাস, পরীক্ষা, পরীক্ষার ফলাফলসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি সম্পর্কে জানতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সোহরাওয়ার্দী কলেজের ওয়েবসাইটে জটিলতায়, তথ্য অনুসন্ধানে ভোগান্তিতে শিক্ষার্থীরা—সচল করার আশ্বাস অধ্যক্ষের

আপডেট : ১২:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫