ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সংবাদ সম্মেলনে লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের তথ্যপ্রাপ্তিতে দুর্ভোগ: নতুন ওয়েবসাইট ও অ্যাপ আসছে

নাজমুল খান সুজন
  • আপডেট : ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্টারনেটের যুগে যখন তথ্য হাতের নাগালে থাকার কথা, তখনও প্রয়োজনীয় তথ্যের অভাবে ভুগছে রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থাকলেও সেটি যথাযথভাবে হালনাগাদ করা হয়নি, ফলে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক তথ্য সহজে খুঁজে পাচ্ছেন না।

সরকারি সাত কলেজের মধ্যে অন্যান্য ছয়টি কলেজের ওয়েবসাইট তথ্যসমৃদ্ধ ও নিয়মিত আপডেট করা হলেও, সোহরাওয়ার্দী কলেজের ওয়েবসাইটে শুধুমাত্র কলেজের নাম ও কিছু নোটিশ ছাড়া তেমন কোনো কার্যকর তথ্য নেই। ওয়েবসাইটের মেনুতে গিয়ে বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকদের তালিকা, শিক্ষার্থীর সংখ্যা, সহ-শিক্ষা কার্যক্রম কিংবা কলেজের অবস্থান সম্পর্কিত তথ্য পেতে গেলে “Not Found” মেসেজ দেখায়। তদুপরি, কলেজটির কোনো ভেরিফাইড ফেসবুক পেইজও নেই, যা শিক্ষার্থীদের তথ্যপ্রাপ্তিকে আরও জটিল করে তুলেছে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় জানান,
“আগের ওয়েবসাইটের অবস্থা খুবই খারাপ ছিল। সেটি সংস্কার করে একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যা রমজান মাসের মধ্যেই চালু হবে। এছাড়া, আমরা ইতোমধ্যে একটি মোবাইল অ্যাপ চালু করেছি, যা প্লে স্টোর থেকে ইনস্টল করে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন।”

কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগ শিক্ষার্থীদের তথ্যপ্রাপ্তির দুর্ভোগ কমাতে কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে। তবে শিক্ষার্থীরা আশা করছেন, নতুন ওয়েবসাইট ও অ্যাপ চালুর মাধ্যমে তথ্য-সংকটের অবসান হবে এবং তারা আরও সহজে একাডেমিক ও প্রশাসনিক তথ্য পেতে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের তথ্যপ্রাপ্তিতে দুর্ভোগ: নতুন ওয়েবসাইট ও অ্যাপ আসছে

আপডেট : ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫